• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৭:০৩

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Ad

১৫ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৬টায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে এই আগুন লাগে।

Ad
Ad

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটির চালক গতকাল রাত ১০টায়  চট্টগ্রাম রোড সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে রেখে যান। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, সেখানকার নৈশ প্রহরী বাবু প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়কের পাশে গেলে, ফিরে এসে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। তবে তিনি সেখানে কাউকে দেখতে পাননি।

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কীভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us