• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৩:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে ছাই

১৪ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:০৭

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকান পুড়ে ছাই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ একটি ফার্নিচারের দোকান ও একটি অফিসের গুদামঘর পুড়ে গেছে।

Ad

১৪ নভেম্বর শুক্রবার ভোরে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মো. ইউসুফ মিয়ার মালিকানাধীন। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিনির্বাপণে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us