• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কর্মস্থল থেকে ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল যুবকের

১১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৩৫

কর্মস্থল থেকে ফেরার পথে বাসচাপায়  প্রাণ গেল যুবকের

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

Ad

১০ নভেম্বর সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষে মোটর সাইকেলযোগে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us