• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৩৬

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: 'সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

Ad

জেলা সমবায় বিভাগের আয়োজনে আজ ১ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us