• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৯:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অটোরিক্সা চালক ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০৫

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অটোরিক্সা চালক ও অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিজওয়ান নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩১ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বারুদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে অটোরিকশাটি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। 

তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us