• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে মানববন্ধন, অবশেষে সেই সুপারের বিরুদ্ধে গণস্বাক্ষর

২৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:৪৫

কটিয়াদীতে মানববন্ধন, অবশেষে সেই সুপারের বিরুদ্ধে গণস্বাক্ষর

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন, অবশেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

Ad

উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে ইঞ্জিনিয়ার এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তুফার বিরুদ্ধে ২৭ অক্টোবর সোমবার সকাল থেকে শুরু হয় এই গণস্বাক্ষর কর্মসূচী।

Ad
Ad

এতে প্রায় ৫শ’ মানুষ স্বাক্ষর প্রদান করে। দেখা যায়, স্থানীয় অভিভাবক, প্রতিষ্ঠাতা ও এলাকাবাসী স্বাক্ষর প্রদান করে।

এসময় তারা বলেন, মাদ্রাসার সুপার গোলাম মোস্তুফাকে ১১ বছর আগে বহিষ্কার করা হয় ১১টি সুনির্দিষ্ট কারণে। তখন থেকেই তিনি মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর স্থানীয় জামায়াত নেতাদের সহযোগিতায় এই সুপার প্রতিষ্ঠানটিতে যোগদান করে।

এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ মান্নানের দাবি, বহিষ্কৃত দুর্নীতিপরায়ণ সুপারকে তারা মাদ্রাসার দায়িত্বে দেখতে চান না।

বেশ কিছুদিন আগেও স্থানীয়রা এই সুপারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে। তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।

জানা যায়, মাদ্রাসাটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার এম এ মান্নান। এছাড়া এই এলাকায় আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে তার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us