• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:১১:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৫ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৭:৩৫

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য আজ সিলেটের বেশকিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad

এতে বলা হয়, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারগুলোর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ ছাড়াও রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বালুচর ফিডার লাইনের আওতাধীন এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Ad
Ad

এই এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা। যদিও নিরাপত্তার স্বার্থে সাট-ডাউনের সময়কালীন সময়ে লাইন চালু থাকলেও তা বন্ধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us