• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে বাংলাদেশি ৩ জনকে পিটিয়ে হত্যা

১৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৬:১০

ভারতের ত্রিপুরায় গরু চোর সন্দেহে বাংলাদেশি ৩ জনকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: ত্রিপুরায় গরু চোর সন্দেহে ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Ad

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, গত ২/৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় তিনজন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করে। স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।

Ad
Ad

সূত্র জানায়, তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কা করে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকার বাসিন্দা। তবে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হলে পরবর্তীতে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us