• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১০:১৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

৭ অক্টোবর ২০২৫ রাত ০৮:০৭:৫৯

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Ad

ঠিক কী কারণে কিংবা কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। বিএনপির দলীয় সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো। এরপর আইনি প্রক্রিয়ার দিকে যাবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us