• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে স্বর্ণালংকার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী

৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৬:১৩

মানিকগঞ্জে স্বর্ণালংকার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

Ad

পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার স্বর্ণাকারপট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত “অভি অলংকার” নামের দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

Ad
Ad

খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us