• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:২৭:৫৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে রান্নাঘরে মিললো বৃদ্ধের মরহদেহ

৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৬:২৪

লালপুরে রান্নাঘরে মিললো বৃদ্ধের মরহদেহ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।

Ad

৪ অক্টোবর শনিবার ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাজেরা বেগম ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নার প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান বেগম রান্নাঘরে গেলে দেখেন, হাজেরা বেগম রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার পা মাটিতে ছোঁয়া ও মুখে রক্তের দাগ লক্ষ্য করা যায়।

এলাকা বাসির খবর দিলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us