• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:৪৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ওভার পাস থেকে নিচে পড়ে গেলো ট্রাক

২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৭:৩০

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ওভার পাস থেকে নিচে পড়ে গেলো ট্রাক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভার পাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলো ট্রাক। এ ঘটনায় এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়। তার নাম মোহর উদ্দিন মিয়া।

Ad

২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাওয়া একটি ট্রাক ভুইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক ইজিবাইক চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠান বলে জানা যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুল করিম জানান, দুপুরে সাইনবোর্ডগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভূইগড় ওভারপাস থেকে নিচে পড়ে যায়। এসময় মোহর উদ্দিন মিয়া নামে এক ইজিবাইক চালক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯


Follow Us