• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২১:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

থ্যালাসেমিয়া রোগীদের পাশে ফটিকছড়ি ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার

২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১১:৫০

থ্যালাসেমিয়া রোগীদের পাশে ফটিকছড়ি ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে মৃত্যুভয়ে দিন কাটানো থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়িয়েছে ফটিকছড়ি ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার।

Ad

ডা. জয়নাল আবেদীন মুহুরীর মা-বাবার নামে প্রতিষ্ঠিত হাজ্বী মোমেনা আনোয়ার মুহুরী ফাউন্ডেশন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত সচেতনতা কর্মসূচি এ রোগে ভুক্তভোগী মানুষের মাঝে নতুন আশার আলো ছড়িয়েছে।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান এবং প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট একে এম শহীদুল্লাহসহ স্থানীয় চিকিৎসক ও ল্যাব পরিচালকেরা।

দিনব্যাপী কর্মসূচিতে দুইজন অসহায় রোগীর জন্য আজীবন বিনামূল্যে রক্ত পরিসঞ্চালনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ৫০ জন রোগীর রক্ত পরীক্ষা ও গবেষণার স্যাম্পল সংগ্রহ করা হয়।

ফটিকছড়ি ব্লাড ব্যাংকের এই উদ্যোগ স্থানীয়ভাবে থ্যালাসেমিয়া রোগীদের জীবনে নিরাপত্তা ও আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের মার্চে অনুমোদন পাওয়া ফটিকছড়ির প্রথম ব্লাড ব্যাংক বর্তমানে প্রতিদিন গড়ে ১০ জন রোগীকে রক্ত সরবরাহ করছে। আধুনিক ফ্রিজে রক্ত সংরক্ষণের সুবিধার কারণে এখন আর শহরে ছুটতে হচ্ছে না স্থানীয় পর্যায়েই জরুরি রক্ত পাওয়া যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us