• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৯:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে প্রবাসীর আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৩৩

ভৈরবে প্রবাসীর আত্মহত্যা

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পছন্দের পাত্রীকে বিয়ে না করতে পেরে অভিমানে নাদিম শিকদার (২৫) নামে এক সৌদী প্রবাসী যুবক আত্মহত্যা করেছে।

Ad

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলা আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নাদিম শিকদার ওই এলাকার শফর উদ্দিন মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই মোমেন শিকদার।

Ad
Ad

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ তিন বছর যাবত মধ্য প্রাচ্যের দেশ সৌদী আরবে ছিলেন নাদিম মিয়া। পরিবারে তাদের তিন বোন ও সাত ভাই রয়েছে। ভাইদের মধ্যে সে চতুর্থ। তিন মাস আগে সৌদী আরব থেকে দেশে এসেছেন। পরিবার ছেলের বিয়ের জন্য পাত্রী দেখছিলেন। তবে নাদিম মিয়ার আগে থেকেই পছন্দের পাত্রী ছিল। পরিবার সে সম্পর্ক মেনে না নিলে এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় নাদিম মিয়া নিজ ঘরে আত্মহত্যা করে।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই মোমেন সিকদার জানান, সকালেও বাবা মায়ের সাথে বসে একসাথে ভাত খেয়েছে নাদিম। বাবা মায়ের সাথে নাদিমের কোন রকম ঝগড়া ছিল না। তবে নাদিমের পছন্দের পাত্রী ছিল। যতটুকু জেনেছি তার বাবা মায়ের সেই পাত্রী পছন্দ ছিল না। এতেই অভিমানে নাদিম আত্মহত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us