• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড

২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ।

Ad

২১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Ad
Ad

স্থানীয় প্রশাসন জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গণনা করে দেখা গেছে এখানে প্রায় ৪ হাজার এনআইডি কার্ড রয়েছে। এ বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া এনআইডির ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us