• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ

২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮

নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি: ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান ডাবলু মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

Ad

২১ সেপ্টেম্বর রোববার বিকেলে তিনি নওগাঁ সদর উপজেলার ফতেপুর বাজারে এ প্রচারণা করেন।

Ad
Ad

মো. মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ সরকারি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি, কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য। ফতেপুর বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান ডাবলু বলেন- ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকার ভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।  নওগাঁ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ার পর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।  আর এই পরিবর্তনকে বুকে ধারণ করে মানুষে প্রত্যাশার কাছে নিজের অবস্থান তুলে ধরতে পারলে ইনশাল্লাহ দল আমাকে মূল্যায়ন করবে। আধুনিক নগরায়ণ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন করাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন- ধানের শীষ মানুষের আশা-আঙ্খার প্রতীক। দীর্ঘদিন মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। নওগাঁ ধানের শীষ প্রতীকের আঁতুড়ঘর। আমাদের আরো যে সকল নেতাকর্মী আছেন সবাই ধানের শীষের জন্য যোগ্য। দল যাকেই মনোনয়ন দিবে বা যার উপর আস্থা রাখবে আমরা সবাই তার জন্য ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল আলম, নওগাঁ জিয়া পরিষদের সভাপতি মোকছেদ আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ খান ও ডা. শরিফুল ইসলামসহ আরো অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us