• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য: দুই দোকানে জরিমানা

১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৮:৪৭

ডুমুরিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য: দুই দোকানে জরিমানা

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজ ও রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

স্থানীয়রা অভিযোগ করেছেন, রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর ও অগোছালো পরিবেশে মিষ্টি তৈরি করা হয়, যা ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া সৌরভ হোটেল এন্ড বিরিয়ানি হাউজেও কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিহ্ন পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইব্রাহিম হোসেন, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তী বলেন, ‘এই ধরনের লঙ্ঘন ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। মালিকদের সতর্ক করা হয়েছে এবং পুনরায় লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us