• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে মোবাইল কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৯:১৫

ফকিরহাটে মোবাইল কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি মোবাইল কিনে না দেয়ায় অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে।

Ad

নিহত কিশোরী মোসা. কারিমা খাতুন (১৬) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে।

Ad
Ad

নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন। এরপর জানালা দিয়ে দেখতে পান ওই কিশোরী ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। এসময় দ্রুত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ জানান, ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে কীভাবে সে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালের উপস্থিত হয়ে প্রাথমিক সুরোত হাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। কীভাবে ওই কিশোরী মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us