• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:২২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে প্রবাসীসহ দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৩:৫৫

কেরানীগঞ্জে প্রবাসীসহ দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাবেক মেম্বারের বাড়ি ও এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের দেশিয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। ডাকাতি শেষে ডাকাত দল পালনের সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে বাবুল নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।

Ad

৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মধ্যেরচর এলাকায় গাফফার মেম্বার ও পার্শ্ববর্তী রিনা বেগমর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

Ad
Ad

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মেম্বার পরিবার নিয়ে রাজধানীতে থাকে, মধ্যেরচরের বাড়িতে তার মেয়েরা বসবাস করে। এছাড়াও তার পার্শ্ববর্তী রিনা বেগম কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দুটি বাড়িতে একত্রে হানা দেয়।

এ সময় ডাকাতরা বাড়ির ভেতরে থাকা সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় রিনা বেগম চিৎকার করলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রিনা বেগমের চিৎকারে এলাকাবাসীর এগিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করে।

জাজিরা পুলিশ ফাঁড়ি'র ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে গণপিটুনি শিকার বাবুলকে আটক করেছি। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহিদুল্লাহ ও মানিক নামের আরও দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us