• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫৭

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

Ad
Ad

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, বাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ জনসমাবেশ প্রমাণ করে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। নেতারা আরও বলেন, বিপুল জনসমাগম দলীয় ঐক্যের শক্তিশালী বার্তা বহন করছে।

এদিকে যান চলাচল বিঘ্নিত হওয়ায় জেলা বিএনপি দুঃখ প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us