• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০০:০০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

পাসপোর্ট অফিসে দালালি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক, ১৫ দিনের জেল

২৯ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫৫:৫৪

পাসপোর্ট অফিসে দালালি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক, ১৫ দিনের জেল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে ধরা পড়া শফিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Ad

২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

Ad
Ad

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, ‘অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এ বাবদ টাকা নেন। কিন্তু ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে স্পিন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া হয়।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, ‘আমরা দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা যেকোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে অভিযান অব্যাহত থাকবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us