• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩২:৩৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণ ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি ২৫ ভরি স্বর্নসহ টাকা লুট

২২ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৬:৪৯

স্বর্ণ ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি ২৫ ভরি স্বর্নসহ টাকা লুট

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার (৫০) নামের এ স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

২১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এসময় ৭ থেকে ৮ জনের ডাকাতদল ওই ঘরের সব সদস্যকে মারধর করে ২৫ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলায় বার বার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

Ad

নিখিল কর্মকার বলেন, ডাকাতদল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কোন কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে মারধর শুরু করে। পরে তিনি অজ্ঞান হয়ে পরলে তার হাত ও পা মশারি দিয়ে বেঁধে সবকিছু ছিনিয়ে নেয় এবং তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us