• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৪:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

২০ আগস্ট ২০২৫ বিকাল ০৪:১১:৪৫

সড়ক দুর্ঘটনায়  একই পরিবারের ৩ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: মঙ্গলবার সকালে ঢাকার গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা স্বামী-স্ত্রী ও দুই বছরের শিশু কন্যার মৃত্যুতে তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

Ad

২০ আগস্ট বুধবার সকালে তাদের মরদেহ উপজেলার মকিমপুরে এসে পৌঁছালে পুরো গ্রামে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সবাই একনজর নিহতদের মরদেহ দেখতে ভীর করে। পরে নিহত তিনজনের জানাজা শেষে মকিমপুর কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

Ad
Ad

নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পানিতে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে গাজিপুরের বাসন থানার নাওজোড় এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও তার স্ত্রী আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়।

বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us