• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৯:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৮ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৫:৩৫

শেরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

Ad

১৭ আগস্ট রোববার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুর ঘাট নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

Ad
Ad

নিহত কিশোরের নাম আবদুল জলিল (১৬)। সে চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।

এর আগে, শনিবার দুপুর ১টার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে বন্ধুদের সাথে গোছল করতে গিয়ে নিখোঁজ হয় জলিল। পরে শেরপুর ও জামালপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম। তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us