• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের দোয়া মাহফিল

১৬ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৩:৩৪

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার রিফাতের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৫ আগস্ট শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার মুক্তিযুদ্ধ নিবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Ad
Ad

সিদ্ধিরগঞ্জ থানার ৫নং ওয়ার্ড কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি মাকসুদুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, সাবেক সদস্য সচিব এস এইচ মুন্না, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, ইব্রাহিম হোসেন, আতাউর রহমান, সেলিম বাপ্পী, সোহেল রানা, সুমন আহমেদ, সজল সাউদসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
দোয়া ও আলোচনা সভা পুরো আয়োজনটি ছিল বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়ার আন্তরিক বহিঃপ্রকাশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us