• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় ডুবে গেল জাহাজ

১৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৭:১৫

সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় ডুবে গেল জাহাজ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ শাহ সিমেন্ট কোম্পানির একটি লাইটার জাহাজ ডুবে গেছে। 

Ad

১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক একটি জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামক অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারায় নিয়ে যান। কিন্তু, ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙ্গর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে জাহাজটি চালু করেন। এসময় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় সেটার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us