• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৮:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেফতার

১৩ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৪০:৩২

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. শান্ত (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৩ আগস্ট বুধবার সিদ্ধিরগঞ্জপুল প্রাণ বল্লব মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের নেতৃত্বে এএসআই নূরুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযানে শান্তকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পুরিয়া হেরোইন (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার শান্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us