• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২১:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান: ৩ ড্রেজার, ৫০০ মিটার পাইপ ধ্বংস

৯ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪৩:৪৭

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান: ৩ ড্রেজার, ৫০০ মিটার পাইপ ধ্বংস

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করে ৩টি ড্রেজার মেশিন অকার্যকর ও ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

Ad

উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ির নির্দেশনা মোতাবেক চেংগারকুল ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

৯ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানকালে ২টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us