• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:২০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেফতার

২ আগস্ট ২০২৫ সকাল ০৮:১৫:৩১

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

১ আগস্ট শুক্রবার ভোরবেলায় ফেনী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ ও স্থানীয় ফেনী থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযানে রাফিকে আটক করা হয়। জানা যায়, তিনি গোপনে কলকাতা থেকে ফিরে কুমিল্লায় আসেন এবং ফেনীতে অবস্থান করছিলেন।

Ad

রাফির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us