• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৯:২৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

৩১ জুলাই ২০২৫ দুপুর ০২:৪৪:১৬

সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাংগালীপুর ইউনিয়নে ডালিয়া ক্যানেলের সেলফির মোড় নামক স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নিহত ইয়াসিন সৈয়দপুর উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া গ্ৰামের মেনার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, যে কোনো সময় গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গ্রামের মানুষ ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

Ad

সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ কে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us