• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় সড়ক নির্মাণ শ্রমিকের মৃত্যু

২৯ জুলাই ২০২৫ বিকাল ০৫:১৯:৩৬

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় সড়ক নির্মাণ শ্রমিকের মৃত্যু

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে লংগদু সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সময় যাত্রীবাহী দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খলিল রহমান (৪৫) নামে এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় চালকসহ যাত্রীরা গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad

২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে লংগদু সদরে বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্যান্য শ্রমিকের সাথে খলিল রহমানও কাজ করছিলেন।  হঠাৎ স্থানীয় (ভাড়ায়) মোটরসাইকেল চালক সুজনের যাত্রীবাহী গাড়িটি কাছাকাছি আসতে দেখে সরে যেতে চেয়েও গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। দ্রুত তাকে এবং গাড়ি চালকসহ যাত্রীদের উদ্ধার  করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিল রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন এবং বাকিদের লংগদু সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

এ বিষয়ে লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ দে জানান, ঘটনাটি সকাল ১১টার দিকে ঘটেছে। যিনি মারা গেছেন তিনি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us