• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৪:০৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

২৯ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৫:৩৬

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মজিবর রহমান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Ad

২৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মজিবর রহমান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ব্যবসায়ী মুজিবর রহমান একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমির ক্ষেতে নিয়ে যায়। এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে গরুসহ মজিবর রহমান পড়ে যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি তবে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪











Follow Us