• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বন্দরে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

২৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:২৭

বন্দরে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে ইনসি সিমেন্ট কোম্পানিতে ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিঁড়ে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে রাকিব (২০) নামে এক আনলোড শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২৬ জুলাই শনিবার বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ ইনসি সিমেন্ট কোম্পানিতে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শ্রমিক রাকিব বরগুনা জেলার আমতলী থানার পাতাকাটা এলাকার শাহজাহান মল্লিক মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত শ্রমিকের চাচা গণমাধ্যমকে জানান, হাসনাবাদ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের সিমেন্ট নেওয়ার জন্য রওজা মদিনা নামক একটি ট্রলার ইনসি সিমেন্ট কোম্পানিতে আসে। ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিঁড়ে যায় এবং সিমেন্টের বস্তাগুলো রাকিবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us