• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৭:১৯

সিংড়ায় নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবক নয়ন হোসেনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

Ad

২৬ জুলাই শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার নুরপুর এলাকার খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন নাটোরের সিংড়া উপজেলার নুরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।

Ad
Ad

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নয়ন তার বন্ধুদের সঙ্গে উপজেলার নুরপুর মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল। এসময় খেয়াঘাট থেকে নদী পারাপারের জন্য তারা একটি নৌকায় ওঠে। তবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নয়ন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। তবে তাকে খুঁজে না পাওয়ায় রাতেই উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার দুপুর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। বিকেলে নুরপুর খেয়াঘাট সংলগ্ন স্থান থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us