• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪০:২৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ

২৬ জুলাই ২০২৫ রাত ০৮:০১:১৩

শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই শনিবার বিকেল ৩টায় বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Ad
Ad

দুপুর দুইটার পর তিনটি ওয়ার্ড থেকে দলীয় নেতা কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশে স্থলে প্রবেশ করেন। পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করে।

Ad

পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় আরও বক্তব্য রাখেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, মো. বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, সাইফুল হক মোল্লা, টিপু সুলতান, এস এম জাবেদ আহমেদ, খোকন প্রধান, যুবদল নেতা সেলিম আহমেদ,সাবেক ছাত্র নেতা মাহাবুব, পৌর বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ, রোমান আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


Follow Us