• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪১:৫৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

২৫ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:১৮

নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে।

Ad

২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীয়া শুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা ওহাব মৃধার স্ত্রী।

Ad
Ad

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন। গত ২১ জুলাই সোমবার দুপুরে তিনি তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে ওহিকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন। ছেলে ক্লাস শেষে বের হলে, আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ঠিক তখনই একটি বিমান বিদ্যালয় ভবনে বিধ্বস্ত হয়।

ঘটনার পর ওহিকে উদ্ধার করা গেলেও তার মা নিখোঁজ থাকেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার তার মরদেহ শনাক্ত করা হয়।

পরে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মেদীয়াশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us