• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৮:০৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ড্রেজার বিকল ও বালু জব্দ

২৫ জুলাই ২০২৫ বিকাল ০৪:০৫:০২

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ড্রেজার বিকল ও বালু জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

Ad

২৫ জুলাই শুক্রবার ভোরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

Ad
Ad

অভিযানের সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ২,৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে নদী ও প্রাকৃতিক উৎস থেকে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও জানান, ফটিকছড়ির অন্যান্য যে সব স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, সেসব স্থানেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে জনস্বার্থে অবৈধ সব বালু মহাল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


Follow Us