• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারী আটক

২৫ জুলাই ২০২৫ দুপুর ০২:২৭:২৭

টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারী আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে ৫কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামে ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে উত্তরা ১ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

Ad

২৪ শে জুলাই বৃহস্পতিবার তারিখ বিকাল ৬.২০ মিনিটের সময় উত্তরা ১ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ পরিদর্শক রূপম কুমার সরকার পিপিএম (বার) এর নেতৃত্বে এ এস আই মো. সাইদুর রহমানের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গীর আমতলী কেরানির টেক বস্তির রেলওয়ে কলোনির আলমগীরের টিন শেড ঘর থেকে ৫ কেজি গাঁজাসহ আলমগীর কে গ্রেফতার করা হয়।

Ad
Ad

যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। আলমগীর বি-বাড়ীয়া জেলার নবীনগর থানার সুধারামপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। সে বর্তমানে টঙ্গী কেরানিরটেক পশ্চিমপাড়া রেলওয়ে কলোনিতে বসবাস করে। জিজ্ঞাসাবাদ শেষে আলমগীরকে টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। এছাড়াও আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ঢাকা গাজীপুর টঙ্গীসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us