• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:১৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বিমান বিধ্বস্তের ঘটনায় শহীদ শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে বৃক্ষরোপণ

২৪ জুলাই ২০২৫ সকাল ০৯:৪৬:২০

বিমান বিধ্বস্তের ঘটনায় শহীদ শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে বৃক্ষরোপণ

রাঙামাটি প্রতিনিধি: সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৩ জুলাই বুধবার বিকেলে রাঙামাটিতে ৩২টি বৃক্ষরোপণ করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বৃক্ষরোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২টি গাছের চারা রোপণ করা হয়।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার।

Ad

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিমান দুর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্মরণেই এরকম ব্যতিক্রম আয়োজন করা হয়। তিনি আরও জানান, এবছর টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ গাছের চারা রোপণ করবে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us