• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:১৬:৩৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু

২৩ জুলাই ২০২৫ বিকাল ০৫:৩১:৩৬

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু

সিলেট ব্যুরো: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে।

২৩ জুলাই বুধবার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর ১ জনের কোভিড ১৯ শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। তবে এই মুহূর্তে কোনো হাসপাতালে কোভিড ১৯ পজিটিভ রোগী ভর্তি নেই।

সর্বশেষ গত ২৬ জুন কোভিড ১৯ আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২




Follow Us