• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৮:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার জব্দ

২২ জুলাই ২০২৫ সকাল ১০:১৬:৩২

পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় মো. ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৯৩ হাজার ৭শত ৫০ টাকা জরিমানা করা হয়।

Ad

২১ জুলাই সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবচরের পদ্মানদীর বাংলাবাজার-কাঁঠালবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিবচর থানা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও সেনাবাহিনীও অংশ নেয়।

Ad
Ad

জানা গেছে, পদ্মানদীর বিভিন্ন অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। সোমবার বালু উত্তোলনের খবর পেয়ে পদ্মা নদীর কাঁঠালবাড়ী সংলগ্ন নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলা প্রশাসন। এসময় নদীর মধ্য থেকে ৫টি ড্রেজার জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে মো. ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার চালককে জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাইখা সুলতানা।  

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুম এশিয়ান টেলিভিশনকে বলেন, 'আমরা এর আগেও অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us