• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

৫ জুলাই ২০২৫ সকাল ০৯:৩৩:২১

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় যুবকের পড়নে ছিল কালো ফুল প্যান্ট ও কালো ফুলহাতা শার্ট। তবে সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

Ad

৪ জুলাই শুক্রবার বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ তেলঘাট এলাকা বরাবর মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা জানান, স্রোতের টানে মরদেহটি ভেসে আসতে দেখে নৌকার এক যাত্রী ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মরদেহটির পরিচয় সনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us