• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:১৯:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১১

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকা রোহীলা পারভিনের বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামের গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Ad

১ জুলাই মঙ্গলবার দুপুরে শামসুন্নাহারকে ঐ শিক্ষিকার বাসা থেকে রক্তাক্ত মৃত অবস্থায় পাওয়া যায়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামসুন্নাহারের বাসা শহরের অদূরে ঢেলাপীর ডাঙ্গাপাড়ায়। শামসুন্নাহার তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনার অলংকার ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে এটি চুরি-সংক্রান্ত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us