• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২৯ জুন ২০২৫ দুপুর ০১:০৭:৩৬

কচুয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

Ad

২৮ জুন শনিবার দুপুরে উপজেলার কালচোঁ ভূঁইয়া বাড়ির মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথবাহিনী।

আটকরা হলেন, কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিন (৩৫) ও অপরজন কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪০), তিনি বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন।

বিকেলে যৌথবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ভূঁইয়ার বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির উপস্থিতিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি জানান, যৌথ বাহিনীর অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর আঞ্চলিক শাখার কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us