• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:৪৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

২৮ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১১:১৬

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ  গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ডি কে এম সি মেডিকেলের সার্বিক সহযোগিতায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৮ জুন শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত  বিরতিহীন ভাবে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় পনেরো শতাধিক রোগীকে চিকিৎসা  সেবা প্রদান করেন।

Ad
Ad

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় ও ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের কৃতি সন্তান ও স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ জনাব ডা. মেজবাহ উদ্দিন আহমেদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জের কৃতি সন্তান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জজ কোর্টের এ.পি.পি অ্যাডভোকেট ইস্রাফিল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মো. আলম খান।

উদ্বোধনী বক্তব্যে সমাজসেবক শহিদুল্লাহ গাজী বলেন, গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন বিগত ৭ বছর যাবত মানবসেবায় অসামান্য অবদান রেখেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা বলেন- রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই রূপগঞ্জে বিভিন্ন মানবিক কাজ করে আসছে, রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখবে এবং আমরা রূপগঞ্জ বাসী সর্বাত্মক ভাবে এই সংগঠনের পাশে থাকবো।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিকেএমসি হসপিটালের নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আইনজীবী অ্যাডভোকেট আবদুল কুদ্দুস মিয়া, সমাজসেবক হানিফ ভূইয়া, আফজাল হোসেন আজাদ, মোরশেদ আলম, শাহ আলম বেপারী, হাসেম মাস্টারসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us