• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৪১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মধুপুর বনে ঘোড়া জবাই, ৭টা ঘোড়াসহ কসাই আটক

২৮ জুন ২০২৫ বিকাল ০৪:৩৩:১৬

মধুপুর বনে ঘোড়া জবাই, ৭টা ঘোড়াসহ কসাই আটক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে মাংস তৈরির এমন কান্ডে পুলিশের অভিযানে হাতেনাতে আজাদ আজাদ আলী আকন্দ (৬০) নামের একজনকে আটক করা হয়েছে।

Ad

আটক ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র ।

Ad
Ad

বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামক স্থানের জঙ্গলে ভেতরে এমন ঘটনা ঘটেছে। বনের ভেতরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘোড়ার জবাই করে মাংস বানাচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পণ্ড করে দিয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামক স্থানে জীবিত ঘোড়াসহ এ চক্রের একজনকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ। সে জামালপুর সদরের  দড়ি পাড়া গ্রামে মৃত জবর আলীর ছেলে।

তিনি জানান, একটি চক্র ঘোড়া মাংস গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে ৩টি ঘোগা জবাই করছে। ৭টি ঘোড়া বনের গাছের সাথে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কসাই। তাকে ভাড়া করে এনেছে। একজন গডফাদারের নাম জানা গেছে। তার নাম এজাহারে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযানে ৭টি জীবিত ঘোড়া, ৪টি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দসহ এ চক্রের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us