• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, ৪ জন গ্রেফতার

২৪ জুন ২০২৫ দুপুর ০২:৫০:৩২

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, ৪ জন গ্রেফতার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে ২৩ জুন রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এ কর্মসূচি আয়োজন করায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে।

Ad

আটকরা হলেন- মৃত এবায়েত উল্লাহর ছেলে মো. দুলাল তালুকদার (৫৫), আব্দুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৪৯), মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫) ও আলমগীর হোসেন ছেলে মেহেদী হাসান (২৬)।

Ad
Ad

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, "সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নাশকতামূলক উদ্দেশ্যে মিছিলের আয়োজন করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে শাহরাস্তি উপজেলায় সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us