• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামগড়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৯

২৪ জুন ২০২৫ সকাল ১১:৫০:২৫

রামগড়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৯

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়েছে। এতে অন্তত ৯ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

Ad

২৪ জুন মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৫টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন- নজরুল ইসলাম, তানিয়া, হাজেরা বেগম, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম, মো. ইব্রাহিম, বাসের হেলপার রমজান আলী ও সুপার ভাইজার আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১২টার দিকে বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এক পর্যায়ে বাসটি রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘুমের মধ্যে বাস চালাচ্ছিলেন চালক।

মো. ইব্রাহিম নামে এক আহত যাত্রী বলেন, বাসটি শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা হতে বেঁচে যায়। যাত্রীরা চালককে বারবার সতর্ক করলেও তিনি শুনেননি।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। বাসচালক পলাতক আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us