• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৪৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

২১ জুন ২০২৫ বিকাল ০৪:৩৮:৪৮

টাঙ্গাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার।

Ad

২১ জুন শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। এর আগে ২০ জুন শুক্রবার রাতে উপজেলার  মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা।

Ad
Ad

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি স্বর্ণ ছিল হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন  বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া স্বর্ণালংকার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us