• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:০১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

তিতাস নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২০ জুন ২০২৫ বিকাল ০৪:০৭:১৮

তিতাস নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৯ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আনন্দ বাজার ঘাটলার সামনে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

Ad
Ad

ঘটনাস্থলে উপস্থিত বাজারের লোকজন জানান, নবজাতকটির মাথার একাংশ মাছ খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি জন্মের কিছু সময় পরই তাকে নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের করুণ প্রতিফলন বলে মনে করছেন।

পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, “আমরা ঘটনাস্থল থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। “নবজাতকটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ তার দাফনের দায়িত্ব গ্রহণ করবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us